শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, সফর বাতিল শ্রমমন্ত্রীর
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভ ও অসন্তোষ মোকাবিলায় জরুরি উদ্যোগ নিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন। আজ রোববার সন্ধ্যায় শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।